অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য শান্তিনগরে - The News Lion

অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য শান্তিনগরে

 


দি নিউজ লায়ন;  ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কল্যাণী সগুনা এলাকার শান্তিনগরে। স্থানীয় সূত্রে জানা যায় ওই বাড়িতে তিনজন থাকতেন । মা-বাবা ও ওই যুবক। তারা তিনজনই অসুস্থ ছিলেন বলে জানা যায়, ওই যুবকের নাম সুজিত সরকার বয়স আনুমানিক ৩২ বৎসর। ওই যুবক একাই থাকতেন ওই ঘরে । 


আজ সকালে ঘুম থেকে না উঠায় স্থানীয় লোকজন এসে প্রথমে ডাকাডাকি করেন , কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন , মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে ওই যুবক । খবর দেওয়া হয় কল্যাণী থানায়, ঘটনাস্থলে পুলিশ এসে মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.